পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী
পারিবারিক কলহের জেরে ঝিনাইদহের কোটচাঁদপুরে উজ্জ্বল খান নামের এক ব্যক্তির স্ত্রীর বিরুদ্ধে তার গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
গতকাল সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 
 
গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।
 
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রাতে উজ্জ্বল খান ঘুমিয়ে পড়লে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন। গুরুত্বর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 
 
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে প্রেরণ করেন বলে জানান। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ওসি আসাদউজ্জামান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164165