লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননে ইসরাইলের দুটি পৃথক বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মারাকেহ শহরে একটি বাড়িতে হামলা চালানো হলে দুজন নিহত হন। এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে, তাইর দেব্বা শহরে রাতের বেলায় আরেকটি বিমান হামলায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে এনএনএ। সূত্র : আল জাজিরা। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164147