ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভে ১০ কিলোমিটার যানজট

বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে । মহাসড়কের দুই পাশেই বেরিকেট দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা । এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ।

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে নাসা কোম্পানির শ্রমিকরা । শ্রমিকরা সংবাদমাধ্যমে জানায়, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন না দেওয়ায় তারা পরিবার নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন । এখন অনিয়ম প্রান্তিক ও অবৈধভাবে কোম্পানি বন্ধের পাঁয়তারা করা হচ্ছে । শীঘ্রই বকেয়া বেতন না দিলে আমরা আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হব ।

নাসা গ্রুপের তাসলিমা আক্তার নামে একজন কর্মী সাংবাদিককে জানান, আমাদের দাবি-দাওয়া মেনে না নিলে আমরা সারা দিন মহাসড়ক অবরোধ করে রাখব । আমরা পরিবার নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি । অনেকদিন ধরে আমরা বেতন পাই না ।

ফেনী থেকে ঢাকায় যাচ্ছেন ব্যবসায়ী আরিফুল ইসলাম । তিনি সাংবাদিককে জানান, হঠাৎ করেই মহাসড়কে দেখলাম কিছু লোক অবস্থান নিল । মহাসড়ক পুরাপুরি বন্ধ করে দিয়েছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে । দাবি আদায়ের জন্য মহাসড়ক কেন অবরোধ করতে হবে ।

কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা সাংবাদিককে বলেন, কিছুক্ষণের মধ্যে মহাসড়ক না ছাড়লে আমরা প্রয়োজনের ব্যবস্থা নেব ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164118