বগুড়ার শিবগঞ্জে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ১ 

বগুড়ার শিবগঞ্জে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ১ 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে ১২ ঘণ্টার ব্যবধানে ২ নারীকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করে ১ নারীকে গ্রেফতার  করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল রোববার রাতে প্রয়োজনীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান চালিয়ে ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামের অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা মৃত আব্দুল খালেকের স্ত্রী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত শাহনাজ বেগম (৭০) খুনের ঘটনায় জড়িত থাকার অপরাধে একই ইউনিয়নের কুফা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী সুলতানা বেগমকে (৪৭) গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে সে খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে পুলিশ জানায়। অপরদিক গতকাল রোববার সন্ধ্যায় মোকামতলা ইউনিয়নের জাবারিপুর গ্রামের বাবু সরকারের স্ত্রী মমেনা বেগম (৬৮) পারিবারিক দ্বন্দ্বের কারণে সংঘর্ষে নিহত হয়।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, ২ নারী হত্যায় দুটি পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে। এঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে । মামলা মূলে তাকে আজ সোমবার (৬ এপ্রিল) বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164072