আন্ত: জেলা স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের সাফল্য
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’-২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আন্ত:জেলা স্কুল ক্রীড়া প্রতিযোগিতার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছে।
আজ সোমবার (৬ এপ্রিল) বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে নাজিয়া তাসিন, দড়ি লাফে প্রথম হয়েছে মার্জিয়া ইসলাম এবং মোরগ লড়াইয়ে প্রথম স্থান অধিকার করেছে তাফসির।
তাদের এই সাফল্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হক, অধ্যক্ষ অসিত কুমার সরকার ও উপাধ্যক্ষ আনজুমান আরা বেগম অভিনন্দন জানিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164071