যশোরে মোবাইল সার্ভিসিং দোকান থেকে অস্ত্রসহ মালিক আটক

যশোরে মোবাইল সার্ভিসিং দোকান থেকে অস্ত্রসহ মালিক আটক

যশোরে মোবাইল সার্ভিসিং দোকান থেকে তার মালিককে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আটক করেছে যশোর ডিবি পুলিশ।

আজ সোমবার (০৬ এপ্রিল) দুপুরে যশোর কোতোয়ালি থানার অদূরে সন্ধানী সুপার মার্কেটে অবস্থিত ‘তন্নী ইলেকট্রনিক্স’ এ অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে আটক করা হয় প্রতিষ্ঠানের মালিক আলী হোসেনকে (৩২)।

আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।

ডিবি যশোরের ওসি (তদন্ত) সুজন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। 

আলী হোসেনের দোকানে তল্লাশ করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র রাখার দায়ে দোকান মালিককে তাৎক্ষণিকভাবে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। 

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা ওসি তদন্ত।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163996