‘ইতালিতে থাকলে ইয়ামালকে দ্বিতীয় বিভাগে খেলতে হতো’

‘ইতালিতে থাকলে ইয়ামালকে দ্বিতীয় বিভাগে খেলতে হতো’

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালকে লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে দেখা হয়। না হওয়ারও কারণ নেই, মাত্র ১৮ বছর বয়সেই তার দুর্দান্ত ফর্ম, ড্রিবলিং, গোল করা এবং করানোর ক্ষমতা-সবকিছুতেই মেসির ছায়া দেখতে পাওয়া যায়। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে বর্তমানে তিনি ফর্মের তুঙ্গে আছেন।

তবে, জার্মানির ও ইন্টার মিলানের সাবেক তারকা জুর্গেন ক্লিন্সম্যান মনে করেন, যদি ইয়ামাল ইতালিতে থাকতেন, তাকে হয়ত সিরি ‘বি’-তে খেলতে হতো। ক্লিন্সম্যান ইতালিয়ান ফুটবলের বর্তমান অবনতির দিকে ইঙ্গিত করেছেন। টানা তৃতীয়বারের মতো বিশ্বকপে খেলার যোগ্যতা হারিয়েছে ইতালি। এর পেছনে তিনি নেতৃত্ব, কৌশল ও তরুণ খেলোয়াড়দের প্রতি আস্থার অভাবকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘নেতৃত্ব, কৌশলী খেলোয়াড় ও প্রতিভাবান তরুণদের ওপর আস্থা না থাকায় এই পরিস্থিতি। যদি ইয়ামাল বা মুসিয়ালা ইতালিতে থাকতেন, হয়ত তারা সিরি বি-তে খেলত অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য।’

ক্লিন্সম্যান আরও উল্লেখ করেছেন, ইতালির ফুটবলের গভীর কাঠামোগত সমস্যাও রয়েছে। অনেক কোচ এখন জেতার চেয়ে হারের ভয় নিয়েই মাঠে নামেন। তিনি বলেন, ‘কৌশলগত সংস্কৃতি এখন একটি বাধা। অনেক কোচ এমনভাবে কাজ করেন যেন তাদের যেকোনো মূল্যে জয়ের আগ্রহ নেই। হারার উদ্দেশ্যেই যেন মাঠে নামে। আর এর ফলাফল হলো আজকের এই অবস্থা।’
ইতালির বিশ্বকাপ ব্যর্থতার পর ফেডারেশনের প্রেসিডেন্ট ও কোচ পদত্যাগ করেছেন। দেশটি এখন নতুন শুরু করে হতাশার চক্র থেকে বের হওয়ার চেষ্টা করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163975