পাবনার চাটমোহরে তেল পাম্পে মোটরসাইকেল চালকদের ৩ কি.মি. লাইন

পাবনার চাটমোহরে তেল পাম্পে মোটরসাইকেল চালকদের ৩ কি.মি. লাইন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: জ্বালানি তেল সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন চাটমোহর মোটরসাইকেল চালকরা। একই সাথে ডিজেল সংকটে হাবুডুবু খাচ্ছেন কৃষকসহ সংশ্লিষ্ট যানবাহনের মালিকরা। আজ রোববার (৫ এপ্রিল) চাটমোহরের একমাত্র ফিলিং স্টেশন ‘সালসা বিল’ তেল পাম্পে পেট্রোল নিতে গতকাল শনিবার রাত থেকেই শত শত মোটরসাইকেল লাইনে দাঁড়ায়।

সকাল হতেই মোটরসাইকেলের লাইন দীর্ঘ হয়ে দাঁড়ায় তিন কিলোমিটারের অধিক। পেট্রোল নিতে এমন ভোগান্তি আর কখনো পোহাতে হয়নি বলে জানালেন মোটরসাইকেল চালকরা। জ্বালানি তেলের কৃত্রিম সংকটে চারিদিকে হাহাকার পড়ে গেছে।

আজ রোববার (৫ এপ্রিল) চাটমোহর তেল পাম্পে পেট্রোল সরবরাহ করা হলেও যে পেট্রোল দেওয়া হয়েছে তা চাহিদার তুলনায় কম। মোটরসাইকেলসহ পেট্রোল চালিত যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জ্বালানি তেলের এ যুদ্ধ কবে শেষ হবে তা কেউ বলতে পারেনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163938