নাটোরের লালপুরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নবীর উদ্দিন নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাঝগ্রামের বাসিন্দা। গত শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গত বৃহস্পতিবার উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামে মাদ্রাসার ক্লাস শেষে বাড়ি ফিরছিল শিশুটি। পথে নবীর উদ্দিন শিশুটিকে একা পেয়ে তার বাড়ির পশ্চিম পাশে বাঁশঝাড়ে ডেকে নিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নির্যাতন করে। পরে শিশুটি চিৎকার করলে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধ পালিয়ে যায়।
পরে শিশুটি বাড়ি ফিরে তার দাদি ও মাকে বিষয়টি জানায়। পরবর্তী গত শুক্রবার ভুক্তোভোগী শিশুকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। ওই দিনই শিশুর বাবা বাদি হয়ে লালপুর থানায় মামলা করেন।
লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই দিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ। গত শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163876