ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধারের কথা নিশ্চিত করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, ইরানের আকাশে তার যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ হওয়া এক মার্কিন সামরিক কর্মকর্তাকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘আমরা তাকে উদ্ধার করেছি। গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আমাদের এক সাহসী ক্রু সদস্যকে উদ্ধারে মার্কিন ইতিহাসের অন্যতম দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।’ খবর আলজাজিরার।
উদ্ধার হওয়া ওই কর্মকর্তা একজন অস্ত্র বিশেষজ্ঞ এবং পদমর্যাদায় কর্নেল বলে জানান তিনি। ট্রাম্প আরও বলেন, ‘তিনি এখন সম্পূর্ণ নিরাপদে আছেন—এ কথা জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
জানা গেছে, ওই কর্মকর্তা একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ হন। এরপর তার অবস্থান শনাক্ত করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
এই অভিযানের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সামরিক উদ্ধার অভিযানের একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163799