জনগণের রায়কে মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে : বিরোধী দলীয় হুইপ

জনগণের রায়কে মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে : বিরোধী দলীয় হুইপ

জয়পুরহাট প্রতিনিধি : জাতীয় সংসদের বিরোধী দলীয়  হুইপ ও জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সরকারের শুভ বুদ্ধি উদয় হবে, দেশের মানুষের গণভোটের রায় মেনে নেবে এবং সংস্কার করবে এবং সেই সাথে সংস্কার পরিষদের শপথ নিয়ে জাতীর কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তারা দেশের মানুষের রায়ের পক্ষে থাকবেন।

তিনি আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে জয়পুরহাট জেলা জামায়াতের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে ইউনিট সভাপতি সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, জনগণের রায়কে সরকার মেনে না নিলে আন্দোলন চলমান থাকবে, সংসদে এবং সংসদের বাহিরে নিয়মতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি।

সম্মেলনে জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন-জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি এড. মামুনুর রশীদ, জয়পুরহাট শহর জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমানসহ জেলার পাঁচ উপজেলা ও পৌরসভার আমিররা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163754