গাইবান্ধার সাঘাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার চরাঞ্চল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুজন মিয়া (১৮) উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দি চরের গোজার রহমানের ছেলে। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে সাঘাটা থানা পুলিশ নিজ শয়ন ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন মিয়া তার পছন্দের এক মেয়েকে বিয়ে করতে চাইলে পরিবার সম্মতি দেয়নি। এতে অভিমান করে সে নিজ শয়নঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, পরিবারের বক্তব্য, স্থানীয়দের তথ্য এবং ঘটনাস্থলের অবস্থা ও সুরতহাল রিপোর্ট পর্যালোচনায় এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163650