২০ কোটি মানুষের স্বপ্ন রক্ষা করতে পেরেছি : গোলরক্ষক মাহিন

২০ কোটি মানুষের স্বপ্ন রক্ষা করতে পেরেছি : গোলরক্ষক মাহিন

স্পোর্টস ডেস্ক : দারুণ লড়াই ও অদম্য মানসিকতায় টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। মালেতে ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে লাল-সবুজের তরুণরা।

ম্যাচ শেষে অধিনায়ক মিঠু চৌধুরী বলেন, দল শেষ পর্যন্ত হাল ছাড়েনি। এই জয়ের আনন্দ বিশেষ, তবে তিনি তার বন্ধু আশিককে মিস করেছেন এবং ট্রফিটি তাকে উৎসর্গ করেন।

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের সমর্থনই দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে।

গোলরক্ষক মাহিন প্রথম গোল ঠেকানোর প্রতিক্রিয়ায় বলেন, অসাধারণ। আমার কাছে মনে হয়েছে ২০ কোটি মানুষের স্বপ্ন রক্ষা করতে পেরেছি। ফাহিম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই জয় দেশবাসীকে উৎসর্গ করা হলো।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163631