জয়পুরহাটের আক্কেলপুরে গ্যাস ট্যাবলেট সেবন করে এক ব্যক্তির আত্মহত্যা
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে রবিন মহন্ত (৩৫)নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পৌরসভার বিহারপুর গ্রামে নিজ বাড়িতে এই ট্যাবলেট সেবন করে সে অসুস্থ হয়ে পরে।
এ সময় প্রতিবেশীরা টের পেয়ে তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে কতর্যরত চিকিৎসক রবিন মহন্তকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যেই সে মারা যায়।
স্থানীয়রা জানান, আত্মহত্যার বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। কারো কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে পুলিশ হস্তান্তর করেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163597