বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল টেবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানার পুলিশ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: আব্দুল আলীম ফকির দোলন(২৯) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আব্দুল আলীম কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কালাই কুমারপাড়া গ্রামের মো: দুলু আলী ফকিরের ছেলে।
উল্লেখ্য, কাহালু থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামে মাদক বিরোধী অভিযান চালানোর সময় উল্লেখিত পরিমাণ ট্যাবলেটসহ পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে কাহালু থানায় মাদক আইনের মামলা করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163594