দিনাজপুরের নবাবগঞ্জে ঘোড়া জবাই ৩ জনের কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জে ঘোড়া জবাই ৩ জনের কারাদণ্ড

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ঘোড়া জবাই করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে এক বছরের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজীপুর নামক স্থানে ওই আদালত পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলো- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মিরারপুর গ্রামের (বর্তমান ঠিকানা রংপুর সিও বাাজার) শাহাদত হোসেনের ছেলে রুবেল (৪০), নেত্রকোনা জেলা সদরের মোবারকপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে  মোহাম্মদ আব্দুল্যা (৩৪) ও নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫)।

নবাবগঞ্জ থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, দণ্ডপ্রাপ্তদের আজ শুক্রবার (৩ এপ্রিল) কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য উপজেলার বিনোদনগর ইউনিয়নের কৃষ্ণজীবন গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মিঠুল ইসলামের গাজীপুর গ্রামের একটি বাসা ভাড়া করে।

সেখানে দণ্ডপ্রাপ্তরা ঘোড়া জবাই করলে আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৭টায় স্থানীয় জনতা তাদের আটক করে। নির্বাহী ম্যজিস্ট্রেট জানান, বাড়ির মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163581