প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি

প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি
সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের কৃষকদের ফসল বাঁচাতে ও বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে খোলা চিঠি দিয়েছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাসিন্দা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
 
শুক্রবার (৩ এপ্রিল) সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে একটি চিঠির মাধ্যমে হাওরের জলাবদ্ধতা নিরসনকল্পে জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
 
 
চিঠিটি হুবহু তুলে ধরা হলো- আমি জানি না এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কি না! তথাপি বুক ভরা আশা নিয়ে আপনাকে লিখছি।
 
 
আমরা হাওর পাড়ের মানুষ। একটিমাত্র ফসলই আমাদের জীবন। সেই ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সমাধানের জন্য অনেকেই সাধ্যমত চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আপনার মূল্যবান সময়। অনেক ব্যস্ত আপনি। অনেক কাজ আপনার হাতে। তবুও আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সুনামগঞ্জ-হবিগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনাসহ আসে পাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ দরকার।
 
তিনি অনুরোধ জানিয়ে লেখেন, প্রধানমন্ত্রী কষ্ট করে হেলিকপ্টারে একবার ঘুরে যান। দরকার মনে করলে দেশ প্রেমিক সেনাবাহিনীর সদস্যদের কাজে লাগাতে পারেন। নিশ্চয়ই আপনার প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।
 
 
শেষে লেখেন, আপনার শাসন আমল শুরু করেছেন খাল খনন কর্মসূচি দিয়ে। আপনার বাবাও এই কাজরে মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন। আমাদের এলাকায় (দিরাই-শাল্লা) বেশি করে খাল খনন করা দরকার। অপরিকল্পিত বাঁধ অনেক ক্ষতি করেছে। আমি আশা করি আপনি পারবেন ইনশাআল্লাহ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163547