সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি
সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হাসমত আলীর দোকান থেকে ৬০০ লিটার পেট্রোল ও ৪০০ লিটার ডিজেল এবং আব্দুস সালামের দোকান থেকে ৪২০ লিটার পেট্রোল, ৮৫ লিটার ডিজেল ও ৫ লিটার অকটেন জব্দ করা হয়। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জব্দকৃত তেল তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মধ্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163532