বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ২১নং ওয়ার্ডে বিএনপি’র নির্বাচনি জনসভা

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ২১নং ওয়ার্ডে বিএনপি’র নির্বাচনি জনসভা

বগুড়া-৬ (সদর) আসন উপ-নির্বাচন উপলক্ষে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশার নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ২১নং ওয়ার্ডের ভাটকান্দি মধ্যেপাড়ায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেজাউল করিম বাদশা। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। ২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস চাঁনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-শহর বিএনপি’র সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের সাবেক সভাপতি ও ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার সিপার আল বখতিয়ার,  জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক লিটন।

জনসভায় আরো বক্তব্য রাখেন-জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহাঙ্গীর মানিক সরকার, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক অঞ্জনা বেগম, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাজেদুর রহমান স্বপন, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম কালু, বাবলু মিয়া, জাকির হোসেন, হোসাইনুল করিম হোসেন, ওহেদুল সরকার। এসময় উপস্থিত ছিলেন-গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, বিএনপি নেতা আরিফুল ইসলাম, ওহেদুল ইসলাম, কাওছার আহম্মেদ, জাহাঙ্গীর আলম, আব্দুল মমিন, নজরুল ইসলাম, যুবদল নেতা সাহাদাত জ্জামান রাজু, ফেরদৌস হোসেন, ইসমাইল হোসেন প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163518