নরসিংদীতে ১৮ হাজার লিটার ডিজেলভর্তি ট্রাক জব্দ, চালক আটক

নরসিংদীতে ১৮ হাজার লিটার ডিজেলভর্তি ট্রাক জব্দ, চালক আটক

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে ১৮ হাজার লিটার ডিজেলভর্তি একটি ট্রাককে জব্দ করেছে ডিবি পুলিশ। এ সময় ট্রাকচালককে আটক করা হয়।
 
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর ৪টার সময় নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্যা এলাকায় অভিযান চালিয়ে ডিজেলভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশ।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে সিলেটগামী ডিজেলভর্তি ট্রাক থেকে অবৈধভাবে তেল বিক্রির সময় পুলিশ অভিযান চালিয়ে ট্রাকসহ চালককে আটক করে। এ সময় ট্রাকটিতে ১৮ হাজার লিটার ডিজেল ছিল। 

এ ঘটনায় আটক ট্রাকচালক অলিউল্লাহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদলতলী গ্রামের বাসিন্দা। তাকে শিবপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনূর মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163467