হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এর পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সরাসরি স্বীকার করেছিলেন।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৫ আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপটে বঙ্গভবনে আলোচনার সময় রাষ্ট্রপতি জানান, তিনি পদত্যাগপত্র পেয়েছেন এবং তা মঞ্জুরও করেছেন।

সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোটের দাবিতে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় ১১ দলের সংসদ সদস্যরা সেদিন সংসদ কক্ষ ত্যাগ করেন। ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিনের শাসনব্যবস্থার পরিবর্তনে জনগণের মতামত নিতে গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি অভিযোগ করেন, গণভোট সংক্রান্ত প্রেসিডেন্সিয়াল অর্ডার থাকা সত্ত্বেও সরকার তা বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না। এ কারণে বিরোধী দল সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন জোরদার করবে এবং শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163400