বগুড়ার মোকামতলায় ৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

বগুড়ার মোকামতলায় ৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার মোকামতলায় ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করা হয়।

এরপর ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে ৫ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আমিনুর রহমান (২৩)কে গ্রেফতার করা হয়। ধৃত আমিনুর কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর শিংঝাড় গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163362