প্রকাশ পেলো বাসার-সাফা’র ‘মৎস্য কন্যা’

প্রকাশ পেলো বাসার-সাফা’র ‘মৎস্য কন্যা’

অভি মঈনুদ্দীন ঃ মোঃ জামাল হোসেনের গল্প ভাবনায় ও সেরনিয়াবাত শাওনের চিত্রনাট্য, পরিচালনায় নির্মিত হওয়া ঈদের বিশেষ নাটক ‘মৎস্য কন্যা’ গত ৩০ মার্চ ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’-এ প্রকাশিত হয়েছে।

মোঃ জাাল হোসেনের প্রযোজনায় নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নাটকে তার চরিত্রের নাম ইরা। প্রজন্মের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার অভিনয় করেছেন রাফি চরিত্রে। রাফির বিপরীতেই ইরা চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গ খায়রুল বাসার বলেন,‘ সাফার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। ভীষণ ডেডিকেটেড একজন অভিনেত্রী। যে চরিত্রেই অর্ভিনয় করে তা যেন পারফেক্ট সেজন্য সাফা অনেক শ্রম দিয়ে থাকে। ব্যক্তিগতভাবে সাফা খুবই হাসি খুশি একজন ঠাণ্ডা প্রকৃতির মানুষ। আমাদের বন্ধুত্ব কিংবা যোগাযোগটাও খুউব ভালো। সবদিক বিবেচনা করলে সাফার সঙ্গে কাজ করা আমার জন্য স্বস্তিকর এবং ভালোলাগার।’

সাফা কবির বলেন,‘ ছোটবেলা থেকেই কিন্তু আমার খুউব প্রিয় এরিয়েল মারমেইড। আমার অনেক এরিয়েল মারমেইড সংগ্রহেও ছিলো। ছোটবেলায় ভাবতাম সত্যিই কী মারমেইড আছে? বড় হয়েও আমার মাঝে ভাবনা কাজ করে মারমেইড বা মৎস্য কন্যা কী সত্যিই বিদ্যমান কী না। যখন আমার কাছে এই নাটকের গল্প নিয়ে আসেন পরিচালক তখন আমার খুউব ভালোলেগে যায়। কারণ শাওন ভাইয়ের নির্দেশনায় এর আগেও আমি বেশকিছু নাটকে অভিনয় করেছি। যে কারণে তার কাজের প্রতি আমার আস্থা আছে। যে কারণে তিনি বলার সাথে সাথেই আমি রাজি হযে যাই। গল্পটা মূলত জামাল ভাইয়ের। রূপান্তর করেছেন শাওন ভাই। আর খায়রুল বাসার আমার খুবই পছন্দের একজন কোআর্টিস্ট। বাসার এতো শান্ত যে তারসঙ্গে কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার কাছে মনে হয় আমার সঙ্গে বাসারের বেশ মিল আছে, বিশেষত আমি যেমন চুপচাপ, আরাম প্রিয় এবং কাজের প্রতি ডেডিকেটেড বাসারও ঠিক তেমনি। নাটকটি ইউটিউবে প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছি।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163344