সংসদে প্রথমবারের মতো এমপিদের প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী

সংসদে প্রথমবারের মতো এমপিদের প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ সদস্যদের (এমপি) বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় সংসদে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিটের প্রশ্নোত্তরপর্ব বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশ সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর কার্যসূচির এ তালিকা প্রকাশ করা হয়।

এর আগে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্ব নির্দিষ্ট দিনে আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়। সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্যকালে একজন সংসদ সদস্য এ প্রস্তাব উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন বিশেষ করে বুধবার প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তরপর্ব বরাদ্দ রাখা হলে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে প্রশ্নটি রেফার করার নির্দেশ দেন এবং পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। পরে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদে আজকের দিনের কার্যতালিকায় প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট বরাদ্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163310