ঝিনাইদহ ও ফেনীতে খাল খননে যাবেন প্রধানমন্ত্রী
চলতি মাসে ঝিনাইদহ আর ফেনীতে দুটি খাল খননে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১ এপ্রিল) সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে সরকার। খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে নদী-খাল জলাশয় যাতে কেউ দখল করতে না পারে সেজন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া সরকার পূর্ব প্রতিশ্রুতি ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন বলেও জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163265