মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স

মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্কইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মার্কিন সামরিক সহায়তার বিষয়ে ইউরোপের দুই দেশ ফ্রান্সস্পেন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র ও যুদ্ধবিমানের চলাচলে তারা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি।

রয়টার্স জানায়, গত সপ্তাহে ইসরায়েল আকাশসীমা ব্যবহারের অনুরোধ করলেও ফ্রান্স তা প্রত্যাখ্যান করে—ইরান সংঘাত শুরুর পর এ ধরনের পদক্ষেপ এটিই প্রথম। তবে এ বিষয়ে ফ্রান্স সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে স্পেন আরও কঠোর অবস্থান নিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবলেস ফার্নান্দেজ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা নিজেদের আকাশসীমা বা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না। বিষয়টি প্রথম প্রকাশ করে স্পেনের দৈনিক এল পাইস

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলোর এই অবস্থান নতুন ভূ-রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, যা চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163237