গাজীপুরে হাম আক্রান্ত হয়ে ২২ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুরে হাম আক্রান্ত হয়ে ২২ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২২ জম শিশু ভর্তি রয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, হাসপাতালের ১০ তলায় শিশু ওয়ার্ডে গত তিন দিনে ২২ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

হামে আক্রান্ত এই শিশুদের গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের অভিভাবকরা এনে ভর্তি করেছেন। এদের মধ্যে অধিকাংশ গাজীপুর মহানগরী থেকে আসা শিশু।

হাম রোগে আক্রান্ত হয়ে গত শনিবার ৬ জন, রোববার ৭ জন, সোমবার ৯ জন ভর্তি হয়েছেন৷

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে গত ৩ দিনে ২২ জন শিশু ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের পরামর্শ হচ্ছে, শিশুরা যেন অপুষ্টিতে না ভোগে ও হামে আক্রান্ত রোগীদের থেকে তাদের আলাদা রাখতে হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163204