পঞ্চগড়ের বোদায় ড্রামে ভরে ডিজেল বিক্রি ‘সাবাব ফিলিং’ স্টেশনের জরিমানা

পঞ্চগড়ের বোদায় ড্রামে ভরে ডিজেল বিক্রি ‘সাবাব ফিলিং’ স্টেশনের জরিমানা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসনের নির্দেশ আমান্য করে ড্রামে ভরে ডিজেল বিক্রির অভিযোগে বোদা উপজেলার সাবাব ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার রাতে বোদা-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ে সংলগ্ন ‘সাবাব ফিলিং স্টেশনে’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।

জানা যায়, নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে সাবাব ফিলিং স্টেশনে বরাদ্দকৃত ডিজেল হতে ৪৪৩ লিটার ডিজেল অন্য জেলায় ড্রামে করে বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ঘটনার সত্যতা মেলায় পেট্রোলিয়াম আইনে ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হুমায়ুনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম বলেন, বোদা উপজেলার বরাদ্দকৃত তেল অবৈধভাবে ড্রামে করে অন্যত্র বিক্রয় শুধু নিয়মবর্হিভূতই নয় এটি বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি করে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যহত থাকবে। এসময় বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163199