ফরিদপুর পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু
ফরিদপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল) মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিষ্কাশন) সৈয়দ মো. আশরাফ, সহকারী প্রকৌশলী (সিভিল) আশিকুর রহমান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) এসএম রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (সিভিল) শিমুল দাস, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) শরিফুল হাসান, উপসহকারী প্রকৌশলী (সিভিল) লাইজিং হোসেন রাজু সহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163194