বগুড়ার দুপচাঁচিয়ায় পেট্রোল-অকটেন জন্য ছোটাছুটি
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার ফিলিং স্টেশন গুলোতে চাহিদা মোতাবেক পেট্রোল-অকটেন না পেয়ে মোটরসাইকেল ও প্রাইভেট কার ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েছেন। তারা জ্বালানি তেলের জন্য বিভিন্ন ফিলিং স্টেশনে ছোটাছুটি করছেন।
দুপচাঁচিয়া উপজেলা ৪টি ফিলিং স্টেশন রয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) ফিলিং স্টেশন ৪টি তে ঘুরে দেখা গেছে, কোনোটাতে প্রেট্রোল, অকটেন নেই। ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলে ছোটাছুটি করে পেট্রোল, অকটেন পাচ্ছেন না। এদের মধ্যে অনেকেই ছোটাছুটি করছেন ট্যাংকি ভর্তি করার জন্য আবার অনেকে ছোটাছুটি করছেন তেল শেষ হয়ে বিপাকে পড়ে।
এতে বভিন্ন পেশাজীবীদের দৈনন্দিন চলাচলে মারাত্বক প্রভাব ফেলেছে। সময়মত কর্মস্থলে পৌছাতে না পেরে অতিরিক্ত সময় নষ্ট হওয়ায় এবং বিকল্প পরিবহন ব্যবস্থা না থাকায় তাদের দুর্ভোগ কয়েকগুন বেড়েছে। দুপচাঁচিয়া নোমান ফিলিং স্টেশনের স্বত্তাধীকারী এমদাদুল হক জানান, জ্বালানী তেলের জন্য টাকা জমা দিয়েও সময়মত পেট্রোল অকটেন পাচ্ছেন না। আবার পেট্রোল বা অকটেন সরবরাহ করলেও গ্রাহকদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল ক্রয় করার প্রবনতায় তারা বিক্রি করতে হিমসিম খাচ্ছেন।
মোটরসাইকেলে লম্বা লাইনে স্বল্প সময়ের মধ্যেই তেল শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রশাসনের নজরদারী প্রয়োজন বলেও তিনি জানান। এ দিকে গত শনিবার বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রশাসন-১ শাখার অফিস আদেশ বলে গত রোববার উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে উপজেলার ৩টি ফিলিং স্টেশনের জন্য ৩জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন।
এরা হলেন, তিসিগাড়ি নোমান ফিলিং স্টেশন সহকারি প্রোগ্রামার সাদ্দাম হোসেন, বেড়াগ্রামের মেসার্স আলী হাসান ফিলিং স্টেশনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক ও চৌমুহনী বাজারে মেসার্স তাওসিফ ফিলিং স্টেশনের সহকারি শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) বেড়াগ্রামের মেসার্স আলী হাসান ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক জানান, ফিলিং স্টেশনে বর্তমান পেট্রোল, অকটেন নেই। তবে ডিজেল রয়েছে। ফিলিং স্টেশনের পরিচালক আলী হাসান বুধবার পেট্রোল, অকটেনের আসবে বলে জানিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163169