কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের মিঠামইনে বজ্রপাতে শরীফ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

গতকাল সোমবার(৩০ মার্চ) বিকালে উপজেলার ঢাকী সেতুর পাশে বাহিরচর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শরীফ মিয়া ঢাকী ইউনিয়নের মুন্সীপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাহিরচর হাওরে যান শরীফ মিয়া। বিকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বৃষ্টি শেষে স্থানীয়রা তাকে হাওরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163098