দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধ মজুতকৃত ১৬৭১ লিটার ডিজেল জব্দ, নিলামে বিক্রি

দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধ মজুতকৃত ১৬৭১ লিটার ডিজেল জব্দ, নিলামে বিক্রি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে পৌরসভার আজাদমোড় এলাকায় একটি ভলকানাইজিং দোকান থেকে অবৈধভাবে মজুতকৃত ১ হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ অভিযানে এ তেল জব্দ করা হয়।

জানা যায়, ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড়ে ‘সালাম ভলকানাইজিং’ নামের একটি দোকানে গোপনে বিপুল পরিমাণ ডিজেল মজুদের খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। অভিযানকালে দোকান মালিককে পাওয়া যায়নি। অভিযানে উদ্ধারকৃত ১ হাজার ৬৭১ লিটার ডিজেল পরবর্তীতে মের্সাস খন্দকার বদরে আরেফীন ফিলিং স্টেশনে নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়। জব্দকৃত তেলের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৭০ টাকা।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত তেল জব্দ করে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এ ধরনের অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রিসহ অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163092