নারায়ণগঞ্জে সড়কের পাশে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে সড়কের পাশে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে খাদ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৩০ মার্চ) সকালে সড়কের কালাদী এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেন জানান, সকালে কালাদী এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে খাদের মধ্যে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে উদ্ধার হওয়া মরদেহটির এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ওই যুবককে বিষাক্ত কিছু খাইয়ে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে সড়কের পাশে খাদে ফেলে রেখে গেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163029