বগুড়ার শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি ও মজুতের দায়ে জরিমানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গোহাইলে জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ওই পরিমাণ টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার গোহাইল ইউনিয়নের গোহাইল স্ট্যান্ড এলাকায় স্বপনের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি। অভিযানকালে ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’ অনুযায়ী উপরোক্ত অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163028