এভারেস্ট জয় করতে চান নায়ক শরীফুল রাজ
বাংলা সিনেমার অন্য কোনো তারকা এর আগে কখনো এভারেস্ট জয় করেছেন কিংবা সে পথে পা বাড়ানোর স্বপ্ন দেখেছেন, এমন শোনা যায়নি। তবে সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজ পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে বলেছেন, এভারেস্ট জয় করার স্বপ্ন তার দীর্ঘদিনের। সেজন্য শারীরিক ও মানসিক প্রস্তুতিও নিয়েছেন, বেশ কিছু কোর্স করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী এক বছরের মধ্যে এভারেস্টের পথে পা বাড়াতে চান তিনি। মেগাস্টার শাকিব খানের জন্মদিনে, তাকে শ্রদ্ধা জানিয়ে শরিফুল রাজ বলেছেন, আমি এই মানুষটিকে খুব ভালোবাসি। তিনি ভীষণ কুল। ছোটবেলায় স্কুল পালিয়ে সিনেমা দেখতে যেতাম। কখনো গ্রুপ নিয়ে যেতাম, আবার কখনো একাও সিনেমা দেখতে যেতাম। সিনেমা দেখার জন্য বাসা থেকে প্রচুর উত্তম-মধ্যমও খেয়েছি। সে সময় শাকিব খান অভিনীত ‘মরণ নিশান’ সিনেমা হলে দেখেছিলাম। আমাদের বাংলা সিনেমায় দীর্ঘ সময় ধরে তিনি শীর্ষ জনপ্রিয় অবস্থান ধরে রেখেছেন। আমার মনে হয় অনেক বড় মনের মানুষ না হলে সুপারস্টার হওয়া যায় না। শাকিব খানকে যতটুকু আমি কাছ থেকে দেখেছি, তিনি ভীষণ ভালো মানুষ বলেই এত বছর ধরে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162989