বগুড়ার শাজাহানপুরে বসতবাড়িতে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষতি

বগুড়ার শাজাহানপুরে বসতবাড়িতে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষতি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার রহিমাবাদ (বি-ব্লক) জামতলা এলাকায়  আলী নামের এক ব্যক্তির বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

প্রথমে প্রতিবেশিরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শাজাহানপুর উপজেলা ফায়ারস্টেশন সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতবাড়িতে আগুনের সূত্রপাত ঘটে।

সংবাদ পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। তারপরেও আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162980