সিরাজগঞ্জের শাহজাদপুরে সোহেল হত্যা মামলায় সিএনজি চালক রবিউল গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে সোহেল হত্যা মামলায় সিএনজি চালক রবিউল গ্রেফতার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরাতৈল গ্রামের চাঞ্চল্যকর সোহেল রানা হত্যা ঘটনার ৯ দিন পর সিএনজি চালক রবিউল ইসলামকে(৪৫) আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে আটক করা হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম জানান, তাকে কোন এক জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। আশা করছি খুব শ্রীঘ্রই মূল আসামি সাইফুল ইসলামকে আটক করা হবে। এদিকে, গতকাল শনিবার শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে আসামি গ্রেফতারের দাবিতে বিশাল  মানববন্ধন করেছে।

উল্লেখ্য, গত ২০ মার্চ (শুক্রবার) ঈদ বোনাসের কথা বলে একই গ্রামের সাইফুল ইসলাম তাকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মা রুবী বেগম বাদি হয়ে সাইফুলসহ ৪/৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162850