বগুড়ার সান্তাহারে মজুত থাকা সত্ত্বেও তেল বিক্রি না করায় হা-মীম পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করায় বগুড়ার সান্তাহার পৌর শহরের বাইপাস তিনমাথা মোড় এলাকায় হা-মীম ফিলিং স্টেশন নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পর পাম্পের মজুদ তেল ভোক্তাদের মধ্যে ফের বিক্রি শুরু হয়।
গতকাল শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
গতকাল শনিবার মোটসাইকেল চালকেরা পেট্রোল নিতে গেলে হা-মীম ফিলিং স্টেশন থেকে চালকদের জানানো হয় তাদের কাছে কোনো পেট্রোল নেই। তাদের এ দাবির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ঘটনাস্থলে যান।
সরেজমিনে পরিদর্শন শেষে পাম্পে তেলের মজুদ পাওয়া যায়। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করার অপরাধে হা-মীম ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংক্ষণ আইন, ২০০৯ এর অধীন ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থ প্রদান করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162841