জাতীয় সংসদে বিরোধী দলীয় এমপিদের বৈঠক
সংসদের মূলতবি অধিবেশন শুরুর আগে বৈঠক করেছেন বিরোধী দলীয় এমপিরা। আজ রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে এ বৈঠক হয়।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় চলমান অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান ও কৌশল নিয়ে নানা আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।
জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবির পর আজ থেকে পুনরায় শুরু হচ্ছে। বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে এ বৈঠক শুরু হবে। এর আগে গত ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি করা হয়। সংসদ ভবনের অধিবেশন কক্ষে ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162791