পাবনার ভাঙ্গুড়ায় প্রাচীন বিষ্ণু মূর্তির অংশ বিশেষ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় প্রাচীন বিষ্ণু মূর্তির অংশ বিশেষ উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর এলাকায় অবস্থিত খাননকৃত ‘লালদিঘীর’ থেকে বিষ্ণু মূর্তির অংশ বিশেষ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গতকাল শনিবার রাত ১০টার দিকে মূর্তিটি জব্দ করে থানায় হেফাজতে নিয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে এলাকার ছেলে-মেয়েরা পুকুর পাড়ে খেলার সময় অর্ধভাঙা মূর্তিটি দেখতে পায়। এলাকাবাসী বিষয়টি ভাঙ্গুড়া থানা পুলিশকে অবগত করলে রাতেই ঘটনাস্থল থেকে মূর্তিটি  উদ্ধার শেষে জব্দ করে থানা হেফাজতে নেয়।

থানা সূত্রে জানা গেছে, জব্দ করা মূর্তিটি দৈর্ঘ্য ১৪ ইঞ্চি ও প্রস্থ ১২ ইঞ্চি এবং ওজন প্রায় ১০ কেজি। ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার শেষে জব্দকৃত মূর্তিটি হেফাজতে রেখে বিষয়টি ইউএনওকে (অতিরিক্ত দায়িত্ব) জানানো হয়েছে। তিনি মূর্তিটি সংরক্ষণের জন্য বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগকে জানিয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, জব্দকৃত মূর্তির অংশ বিশেষ থানা হেফাজতে রয়েছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগকে জানানো হয়েছে।

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162786