সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার (২৯ মার্চ) আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়— গতকাল শনিবার (২৮ মার্চ) সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন করেন সেনাবাহিনী প্রধান। সফরকালে সেনাপ্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচারে অংশ নেবেন।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে জেনারেল ওয়াকার-উজ-জামানের।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162783