মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেল উদ্ধার, আটক ৭
মিয়ানমারে পাচারের সময় প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১,৬০০ লিটার ডিজেল ও ৩,৩০০ কেজি আলকাতরা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ সাতজন পাচারকারীকে আটক করা হয়।
শনিবার (২৮ মার্চ) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টায় চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর ঘাট এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ডিজেল, আলকাতরা ও ৪টি ডিজেল ইঞ্জিনসহ ট্রলারটি জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162775