ঈদে অভিনয় দিয়েই আলোচনায় জীম

ঈদে অভিনয় দিয়েই আলোচনায় জীম

অভি মঈনুদ্দীন ঃ কয়েক বছর পর পর আমাদের নাট্যাঙ্গনে নতুন নতুন অভিনেত্রী অভিনয় দিয়েই দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে আলোচনায় চলে আসেন। অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়ে তারা দিন রাত শ্রম দিয়ে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে নিজেকে পরিণত করেন।

বিগত এক দশকেরও বেশি সময়ে আমাদের নাট্যাঙ্গন মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, কেয়া পায়েল, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, তটিনী, নাজনীন নীহা, সাদিয়া আয়মান’সহ আরো বেশকিছু অভিনেত্রী পেয়েছে যাদের অভিনয় দেখে র্শক মুগ্ধ হচ্ছেন প্রতিনিয়ত। সেই ধারাবাহিকতায় নতুনদের মধ্যে এই সময়ে আলোচনার শীর্ষে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অনার্সের শিক্ষার্থী মাফতুহা জান্নাত জীম। এই ঈদে জীম অভিনীত বেশকিছু নাটক টিভিতে প্রচারিত হয়েছে। টিভিতে প্রচারের পর ইউটিউবে প্রকাশিত হয়েছে রাকিবুল হাসান তানভীরের ‘পাশে থেকো’, মাবরুর রশীদ বান্নাহ’র ‘লাভ স্টোরি অব দ্য ইয়ার’।

এছাড়াও এরইমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে মাবরুর রশীদ বান্নাহ’র ‘তোমায় উড়াবো রঙ্গে’, ‘পাখিরা অসহায়’,‘ কোথায় তুমি কোথায় আমি’,‘লাভ ওয়ানস এগেইন’, রাসেল আজমের ‘আমার স্বপ্ন তুমি’, রাগিব রায়হান পিয়ালের ‘মন কারিগর’। টিভিতে প্রচারিত নাটকের জন্য জিম নাটকগুলো প্রচারের সময়ই সাড়া পেয়েছেন। তবে ইউটিউবে প্রকাশিত নাটকগুলোর জন্য তিনি প্রতিনিয়তই সাড়া পাচ্ছেন। এই প্রজন্মের নতুন অভিনেত্রীদের মধ্যে জীম অভিনীত নাটকগুলোই রয়েছে দর্শকপ্রিয়তায়। জীম তার ন্যাচারাল অ্যাক্টিয় দিয়েই প্রতিটি নাটকে দর্শককে মুগ্ধ করেছেন। যে নাটকগুলো এখনো ইউটিউবে প্রকাশিত হয়নি সেগুলোও প্রচারে এল জীম আরো আলোচনায় থাকবেন, এমনটাই আশা করা যায়।

জীম বলেন,‘ বান্নাহ ভাইয়ের তোমায় উড়াবো রঙ্গে নাটকটি আমার খালাতো-চাচাতো ভাই বোন মিলে দেখেছি। এই নাটকটিতে আমার চরিত্রটি আমি ঠিকঠাক মতো করতে পেরেছি বলেই মনে হয়েছে। এটা আমার গত ঈদের সবগুলো কাজের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের। নাটকটি ইউটিউবে প্রচারে এলে দর্শকের ভালোলাগবে। এছাড়াও রাগিব রায়হান পিয়ালের মন কারিগর নাটকটি আমার খুউব পছন্দের। আমিতো সবসময়ই রোমান্টিক গল্পের নাটকে অভিনয় করি। মন কারিগর-এ আমাকে একেবারেই ভিন্ন চরিত্রে দর্শক দেখতে পাবেন। সব মিলিয়ে আসলে আমার প্রতিটি নাটক নিয়েই আমি আশাবাদী। ধন্যবাদ, কৃতজ্ঞতা সকল নাটকের প্রযোজক-পরিচালক, সকল নাটকের সহশিল্পীর প্রতি এবং দর্শকের প্রতিও। আগামীতে আমি আরো ভালো করতে চাই। আরো চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই।’

ময়মনসিংহের চরপাড়ার বাসিন্দা জীম সেখানে ঈদ উদযাপন শেষে আজ ঢাকায় ফিরবেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162703