স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। আগামীকাল সন্ধ্যায় তার মরদেহ দেশে নিয়ে আসা হবে। ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা ও বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে বলে জানান বিএনপির মিডিয়া সেলের এই সদস্য।

প্রসঙ্গত, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162678