লেবাননে ‘মুখোমুখি’ লড়ছে ইসরাইল ও হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় সীমান্ত ও দেশের অভ্যন্তরে ৮২টি অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। মূলত সেইসব এলাকায় অভিযান চালানো হচ্ছে, যেখানে ইসরাইলিরা অগ্রসর হওয়ার চেষ্টা করছে।
ইসরাইলিরা লেবাননের খিয়াম শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে। শহরের নিয়ন্ত্রণ নিতে আসা ইসরাইলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।হিজবুল্লাহ দাবি করেছে, তারা টায়ার দুটি ইসরাইলি ট্যাংক ধ্বংস করেছে। এখানে গত সপ্তাহ থেকে তীব্র লড়াই করছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী ও ইসরাইলি বাহিনী।

লেবাননের কানতারা শহরেও ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সম্মুখ লড়াই চলছে। স্থলযুদ্ধ হচ্ছে মিনিয়ারা শহরেও।
এছাড়া, লেবাননের রাজধানী বৈরুতের আকাশে নিচ দিয়ে উড়ে যাওয়া একটি ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ।
সূত্র: আল জাজিরা
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162654