পাটুরিয়ায় ফেরিতে আগুন
মানিকগঞ্জে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে চলাচলকারী ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আগুনের কারণে ঘন কালো ধোঁয়ার সৃষ্টি হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ আব্দুস সালাম।
প্রত্যক্ষদর্শী জাবির সাবেক এক শিক্ষার্থী জানান, ‘কেরামত আলী’ নামের ফেরিটি ঘাটে অবস্থানকালে হঠাৎ এর সাইলেন্সার পাইপ থেকে আগুনের শিখা দেখা যায়। পরে কালো ধোঁয়া বের হতে থাকে। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের
খবর পেয়ে শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, সাইলেন্সার পাইপ জ্যাম হয়ে গেলে এ ধরনের সামান্য আগুন ও ধোঁয়া দেখা যেতেই পারে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162630