বগুড়ার গাবতলীতে গৃহবধূর আত্মহত্যা

বগুড়ার গাবতলীতে গৃহবধূর আত্মহত্যা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে সীমা রানী (১৮) নামে এক গৃহবধূ তার স্বামীর বাড়িতে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ওই গৃহবধূকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে তার বাবার পরিবার দাবি করলেও শ্বশুর পক্ষের লোকজন বলছে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ৭টায় উপজেলার মহিষাবান ইউনিয়নের মহিষাবান পালপাড়া গ্রামে।

থানা সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিমা রানীর বাবার বাড়িতে জানানো হয় সে আত্মহত্যা করেছে। তারা দ্রুত মেয়ের শ্বশুর বাড়িতে এসে মৃত অবস্থায় সীমার লাশ ঘরের বারান্দায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে এসে একই অবস্থায় ওই গৃহবধূর মরদেহ দেখে। ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন বিষয় তারা দেখতে পায়নি বলে পুলিশকে জানান। রহস্যজনকভাবে মৃত্যু হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, সীমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য মহিষাবান ইউনিয়নের মহিষাবান পালপাড়া গ্রামের সীমা রানীর সাথে প্রায় তিন বছর আগে সোনাতলা উপজেলার চরপাড়া গ্রামের নিশী প্রামানিকের ছেলে অর্জুন পালের বিয়ে হয়। সীমার ৮মাসের এক পুত্র সন্তান রয়েছে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162616