বগুড়ায় সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার
স্টাফ রিপোর্টার : সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)র একটি টিম আজ শুক্রবার ভোরে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
তিনি বগুড়া ২ শিবগঞ্জ আসনের তিনবারের নির্বাচিত সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বলে জানা গেছে।
বগুড়া বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান গ্রেফতার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা সহ দশটি মামলা রয়েছে। তাকে বগুড়া আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162547