এগার বছর পর মুখোমুখি ব্রাজিল-ফ্রান্স
এগার বছর পর আবারও মুখোমুখি হয়েছে ব্রাজিল ও ফ্রান্স। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বোস্টনে। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ২টায়।
ফরাসি কোচ দিদিয়ের দেশম এই ম্যাচকে মর্যাদার লড়াই হিসেবে আখ্যা দিয়েছেন।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এখন পর্যন্ত ১২ ম্যাচে সামান্য এগিয়ে ফ্রান্স। তারা জিতেছে ৫টি ম্যাচে, যেখানে ব্রাজিলের জয় ৪টিতে। সবশেষ ২০১৫ সালে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অবশ্য ৩-১ গোলের জয় পেয়েছিল ব্রাজিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162542