চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন: এএসআইকে চোর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চুরির ঘটনায় আটক এক ব্যক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশের এএসআই মোহাম্মদ মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবদুর রউফ জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
স্থানীয়দের দাবি, চুরির সময় ব্যবহৃত মোবাইল ফোনে এএসআই মাসুদের সঙ্গে আলাল মিয়ার ইমো কল, চ্যাট ও ভয়েস মেসেজের প্রমাণ পাওয়া গেছে। একটি ভয়েস রেকর্ডে আলাল চুরির আগে বলেন, “চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন।”
তবে এএসআই মাসুদ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আলালকে না চিনেই ইমোতে কথা বলেছেন।
এ ঘটনায় আলাল মিয়াকে আটক করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162540